নিখুঁততার জন্য নিবেদিতপ্রাণ
ইংরেজিতে কথা বলা
Educare International School-এ আমরা বিশ্বাস করি—ভাষা শুধুই একটি সাবজেক্ট নয়; এটি আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগের শক্তিশালী মাধ্যম। তাই বাংলা মাধ্যমে পড়াশোনা হলেও আমাদের প্রতিটি শিক্ষার্থীকে ধাপে ধাপে গড়ে তোলা হয় একজন আত্মবিশ্বাসী English Speaker হিসেবে।
🔤 আমাদের English Speaking কার্যক্রমে যা থাকছেঃ
➥ প্রতিদিনের ক্লাসে নির্দিষ্ট Speaking Time, যেখানে সবাই ইংরেজিতে কথা বলার চর্চা করে
➥ Greetings, Self-introduction, Daily Conversation—সবই শেখানো হয় সহজ ধাপে
➥ নিয়মিত English Presentation ও Stage Speaking Practice
➥ ছোটদের জন্য রঙিন বই, বড়দের জন্য Story Reading & Retelling Activity
➥ ভিডিও, কার্টুন, ইংরেজি ডায়লগ শুনে উচ্চারণ ও Listening Skill উন্নয়ন
➥ Play থেকে বড় ক্লাস পর্যন্ত বয়সভিত্তিক Speaking Activities
💡 শেখার কৌশলঃ
- ➥ Translation নয়, ভাব প্রকাশে জোর
- ➥ কথোপকথন ভিত্তিক শেখা
- ➥ ভুলকে ভয় না পেয়ে চর্চা করার পরিবেশ
- ➥ ইংরেজির প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি
🎯 আমাদের লক্ষ্যঃ
➥ শিক্ষার্থীরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারে
➥ স্কুলের ভিতরে ও বাইরে তারা যেন ব্যবহারিক ইংরেজি প্রয়োগ করতে পারে
➥ ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত জীবনে তাদের ইংরেজি দক্ষতা কাজে লাগে