Skip to content
নিখুঁততার জন্য নিবেদিতপ্রাণ

আধ্যাত্মিক বিকাশ

Educare International School-এ আমরা বিশ্বাস করি—শিক্ষা তখনই পূর্ণতা পায়, যখন তা শিশুর নৈতিকতা, চরিত্র ও আধ্যাত্মিক বিকাশের সাথে যুক্ত হয়। তাই পাঠদানের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের জন্য রাখি নিয়মিত ও পরিকল্পিত Spiritual Development কার্যক্রম।

👉 আমাদের Spiritual Development কার্যক্রমের মূল দিকগুলোঃ

➥ প্রশিক্ষিত ও ধর্মীয়ভাবে সচেতন শিক্ষক দ্বারা নিয়মিত নৈতিক শিক্ষা ক্লাস
➥ সত্যবাদিতা, দায়িত্ববোধ, সহানুভূতি, ধৈর্য, বিনয়সহ মানবিক গুণাবলির চর্চা
➥ Std-V পর্যন্ত নাজারাহ (Thorough Reading) কোর্স সম্পন্নের সুযোগ
➥ শিক্ষক তত্ত্বাবধানে শ্রেণিকক্ষে আমপারা শেখানো ও মুখস্থ করানো
➥ আলাদা মক্তবের প্রয়োজন নেই — স্কুলেই ইসলামী শিক্ষার শক্ত ভিত্তি তৈরি
➥ রমজান মাসে বিশেষ আয়োজন — “হেরার আলো” কুরআন প্রশিক্ষণ
➥ প্রতিদিন সালাম, দোয়া, সুন্নাতি অভ্যাস ও আদব শেখানো

🎯 আমাদের লক্ষ্যঃ

➥ শিক্ষার্থীদের ভালো চরিত্র, সুন্দর আচরণ ও নৈতিক শক্তিতে সমৃদ্ধ করা
➥ আল্লাহভীতিসম্পন্ন, দায়িত্বশীল ও আত্মশুদ্ধিতে আগ্রহী মানুষ হিসেবে গড়ে তোলা
➥ আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষার মধ্যে সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমন্বয় নিশ্চিত করা

আধ্যাত্মিক প্রোগ্রাম